অবকাঠামো বিনিময় করবে এয়ারটেল ও টেলিটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এয়ারটেল ও টেলিটকের চুক্তি স্বাক্ষর
এয়ারটেল ও টেলিটকের চুক্তি স্বাক্ষর

অবকাঠামো বিনিময়ের লক্ষে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারটেল ও টেলিটক। সম্প্রতি বনানীতে এয়ারটেলের করপোরেট অফিসে অনুষ্ঠিত এই সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন এয়ারটেলের প্রধান নির্বাহী ক্রিস টবিট এবং টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান।
এয়ারটেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের নেটওয়ার্ক অবকাঠামো বিনিময়ের ক্ষেত্রে এয়ারটেল এবং টেলিটকের এই উদ্যোগ একটি বিশেষ মাইলফলক। পরোক্ষ নেটওয়ার্ক ব্যবহারের পরিমাণ কমানো এবং জাতীয় সম্পদ সাশ্রয়ের লক্ষে এই উদ্যোগ।
এয়ারটেল জানিয়েছে, টেলিটকের সঙ্গে অবকাঠামো বিনিময়ের চুক্তি হওয়ায় গ্রাহকরা আরও উন্নত যোগাযোগ সেবা পাবেন।
এয়ারটেলের প্রধান নির্বাহী বলেন, গ্রাহকদের জন্য সাশ্রয়ী পদ্ধতিতে সর্বোচ্চ মানের যোগাযোগ সেবা প্রদান করতে এই চুক্তি। সহযোগিতামূলক উদ্যোগটির মাধ্যমে আমরা বিটিএস সাইটগুলোর পরিধির সর্বোচ্চ ব্যবহার করতে পারব। এর ফলে গ্রাহকদের জন্য উন্নত থ্রিজি এবং টুজি ডাটা সেবা ও ভয়েস সেবা প্রদান করতে পারব।