অবরোধ, ২৮৭ নটআউট!
খবর: ২০-দলীয় জোটের ডাকা অবরোধ ২৮০তম দিনে গড়াল আজ সোমবার।
(সূত্র: প্রথম আলো, ১২ অক্টোবর ২০১৫)
ভাই, আজকের পত্রিকায় ‘অবরোধের ২৮৭ দিন’ পড়ে আপনার কী মনে হচ্ছে?
অবরোধের ২৮৭ দিন! এই নামে তো কোনো বই পড়িনি। এটা ভ্রমণকাহিনি, নাকি আত্মজীবনীমূলক বই?
চীনের প্রাচীর আর ২০-দলীয় জোটের ডাকা অবরোধের মধ্যে মিল কী?
সব ঝুট-ঝামেলা পার করে দুটোই দীর্ঘদিন ধরে টিকে আছে!
২০ দলের ২৮৭ দিনের অবরোধ থেকে তাদের নেতা-কর্মীদের প্রাপ্তি কী?
আপাতত ২৮৭ পর্যন্ত গণনা শিখতে পারা ছাড়া আর কোনো প্রাপ্তি আছে বলে তো মনে হয় না!
দোস্ত, নেটে রেজাল্ট দেখতে পারতেছি না। একটু হেল্প কর, আমার ইন্টারনেট প্যাকেজের মেয়াদ শেষ।
কী সব কোম্পানির ইন্টারনেট যে ব্যবহার করোছ, কে জানে! আমারটা দেখ, মোজাম্মেল কোম্পানির ইন্টারনেট, ২০-দলীয় জোটের অবরোধের মতোই আজীবন মেয়াদ!
পত্রিকা পড়ার সময় ক্যাবলাকে কাঁদতে দেখে এগিয়ে গেল ভ্যাবলা—
ভ্যাবলা: দোস্ত, অবরোধের খবর পড়ে তুই এমন কাঁদতে শুরু করলি কেন?
ক্যাবলা: আর বলিস না, ছোটবেলায় বইয়ে
পড়েছিলাম ‘আমরা
বায়ু-সমুদ্রে ডুবে থাকি বলে বায়ুর অস্তিত্ব বুঝি না’, আজ এত দিন পর অবরোধের খবর শুনে ছোটবেলার ওই জ্ঞানের কথা মনে পড়ে গেল রে দোস্ত! নস্টালজিয়ায়
কান্না আসছে!
নতুন দম্পতি গেছে টিভি কিনতে—
ক্রেতা: আপনাদের টিভির গ্যারান্টি কয় মাসের? সমস্যা-টমস্যা হবে না তো?
বিক্রেতা: সমস্যা! কী যে বলেন না! এই টিভির গ্যারান্টি ২০-দলীয় জোটের অবরোধের মতো! লাইফ টাইম গ্যারান্টি।