অবশেষে নতুন ট্যাব পেলেন কেন্দুয়ার স্বাস্থ্য সহকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার স্বাস্থ্য সহকারীরা অবশেষে নতুন ট্যাবলেট কম্পিউটার (ট্যাব) পেয়েছেন। ব্যবহারের অনুপযোগী ট্যাবগুলোর পরিবর্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষÿ৩২টি নতুন ট্যাব সরবরাহ করেছে।
গ্রাম পর্যায়ে স্বাস্থ্য শিক্ষাসেবা পৌঁছে দিতে প্রায় দুই বছর আগে উপজেলার ১৩টি ইউনিয়নের স্বাস্থ্য সহকারীদের (হেলথ অ্যাসিস্ট্যান্ট) সরকারিভাবে ৪৯টি ট্যাব দেওয়া হয়। এর বেশির ভাগই পরবর্তী সময়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। এতে ট্যাব প্রদানের মূল উদ্দেশ্যই ব্যাহত হচ্ছিল। গত বছরের ২৬ নভেম্বর প্রথম আলোয় এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি স্বাস্থ্য অধিদপ্তরের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও এমআইএসের পরিচালক আবুল কালাম আজাদের নজরে পড়ে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ আবুল বাসেত চৌধুরী জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্থানীয় স্বাস্থ্য বিভাগ ৩২টি অকেজো ট্যাব ঢাকায় পাঠায়। এরপরই এমআইএস শাখা থেকে স্বাস্থ্য সহকারীদের জন্য নতুন ট্যাব সরবরাহ করা হয়।
স্বাস্থ্য সহকারীদের সঙ্গে কথা বলে জানা যায় তাঁরা নতুন ট্যাব পেয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মজিবুর রহমানও একই তথ্য জানান।