অবশেষে নিবন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাসমিন আরা। কুষ্টিয়া সরকারি গার্লস স্কুলের দশম শ্রেণীর ছাত্রী। ইন্টারনেটের প্রতি তার প্রবল আগ্রহ। যেদিন থেকে পত্রিকায় ইন্টারনেট উৎসবের খবর ছাপা হয়, ঠিক সেদিন থেকেই সে প্রস্তুতি নিতে থাকে এই উৎসবে সে অংশগ্রহণ করবে। সময় এগিয়ে আসে দ্রুতই। মন ভরে ওঠে তাসমিন আরার। কিন্তু সে জানেই না তার স্কুলে রেজিস্ট্রেশন হয়ে গেছে। তার স্কুল থেকে রেজিস্ট্রেশন করতে পারেনি। ভেঙে যায় এত দিনের সব স্বপ্ন। স্কুল থেকেই কান্নাকাটি শুরু করে তাসমিন। বাড়ি ফিরে এসে তো সে আরও হতাশ।অবস্থা খারাপ দেখে তাসমিনের বাবা কর্তৃপক্ষকে জানায়। তারা তাসমিনের নিবন্ধনের ব্যবস্থা করে।উৎসবের দিন কথা হয় তাসমিনের সঙ্গে। তাসমিন জানায়, ‘আমার যে এখন কি ভালো লাগছে, তা আমি বলে বোঝাতে পারব না। এখান থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি, যা আমি আগে জানতাম না। এই উৎসব আমার জানা আগ্রহকে আরও বাড়িয়ে দিল।’  জুবায়ের কবির