অবসরে যাচ্ছে কেপলার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রহ অনুসন্ধানের কাজ থেকে কেপলার মহাকাশ টেলিস্কোপকে অবসর দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। এক খবরে জানিয়েছে বিবিসি।
দিক নির্দেশনা সংক্রান্ত ত্রুটি এবং সে ত্রুটি সারাতে অসমর্থ হওয়ায় কেপলারকে বাতিলের খাতায় ফেলে দিতে হচ্ছে নাসাকে।
আমাদের সৌরজগতের বাইরে ১৩৫ টি গ্রহ শনাক্ত করেছে কেপলার। ২০০৯ সালে কেপলার অবজারভেটরি ৬০ কোটি মার্কিন ডলার খরচ করে পৃথিবীসদৃশ গ্রহ খোঁজার লক্ষ্য নিয়ে এর যাত্রা শুরু করেছিল।