অবসরে যাচ্ছেন ইনটেল প্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনটেলের প্রধান নির্বাহী পল ওতেলিনি তাঁর দায়িত্ব থেকে অবসরে যাচ্ছেন। ২০১৩ সালের মে মাসে ইনটেলের বার্ষিক সম্মেলন শেষে দায়িত্ব ছেড়ে দেবেন তিনি। বিশ্বের বৃহত্তম মাইক্রোপ্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান ইনটেল কর্তৃপক্ষ ১৯ নভেম্বর এ ঘোষণা দিয়েছে। এক খবরে বিবিসি জানিয়েছে, পল ওতেলিনি চার দশকের বেশি সময় ধরে ইনটেলের সঙ্গে কাজ করেছেন এবং গত ৮ বছর ধরে তিনি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইনটেলের ৪৫ বছরের ইতিহাসে তিনি পঞ্চম প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন।এদিকে এক বিবৃতিতে ওতেলিনি জানিয়েছেন, বিশ্বের অন্যতম সুন্দর একটি প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করার সৌভাগ্য আমার হয়েছে। ইনটেলের সঙ্গে ৪০ বছর থেকে ৮ বছর প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেছি। এখন ইনটেলের ভার নতুন নেতৃত্বের হাতে ছেড়ে দেওয়ার সময় এসেছে।অবশ্য ওতেলিনি দায়িত্ব থেকে অবসরে যাচ্ছেন এ ঘোষণা দিলেও তাঁর পরিবর্তে ইনটেলের প্রধান নির্বাহী কে হবেন সে বিষয়ে কোন এখনও ঘোষণা দেয়নি প্রতিষ্ঠানটি।