অবসরে যাচ্ছেন মাইক্রোসফটের প্রধান গবেষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবসরে যাচ্ছেন বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রধান গবেষক ক্রেইগ মুন্ডি। ২০১৪ সালে অবসরে যাবেন তিনি। এ সময় তাঁর বয়স হবে ৬৫ বছর। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের সময় থেকেই মাইক্রোসফটের গবেষণাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন মুন্ডি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে মাইক্রোসফটের সঙ্গে যুক্ত রয়েছেন ক্রেইগ মুন্ডি। বর্তমানে মাইক্রোসফটের প্রধান নির্বাহী স্টিভ বলমারের জ্যেষ্ঠ পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। মাইক্রোসফটের প্রধান গবেষক মুন্ডি প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ পরামর্শক পদ পাওয়ায় প্রধান গবেষক পদে নিয়োগ পেয়েছেন এরিক রাডার নামের একজন প্রকৌশলী।প্রসঙ্গত, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস গবেষক দলের প্রধান হিসেবে ক্রেইগ মুন্ডি ও সফটওয়্যার দলের প্রধান হিসেবে রে ওজিকে নিয়োগ দিয়েছিলেন। ২০১০ সালে অবসরে যান রে ওজি।