
স্কটল্যান্ডের ক্যালেডোনিয়া শহরের ছোট্ট রেস্তোরাঁটির নাম বুন কাউন্টি ফ্যামিলি রেস্টুরেন্ট। প্রতিদিনের মতোই কাজে ব্যস্ত ছিলেন রেস্তোরাঁর তিন পরিচারিকা অ্যাম্বার ক্যারিওলিচ, অ্যামি সাবানি ও সারাহ সিকিনজার। সেদিন লোকের ভিড় কম। কাজের ফাঁকে নিজেদের অর্থনৈতিক দুরবস্থা নিয়ে আলাপ করছিলেন অ্যাম্বার, অ্যামি ও সারাহ। একটু দূরেই বসা এক নারী কাস্টমার যে সব কথাই শুনতে পাচ্ছেন, সেদিকে তাঁদের খেয়াল ছিল না। তিন বান্ধবীর চোখ কপালে উঠল তখন, যখন খাওয়া শেষ তাঁদের হাতে তিনটি পাঁচ হাজার ডলারের চেক ধরিয়ে দিলেন কাস্টমার। রেস্তোরাঁয় খেতে এসে অনেকেই পরিচারিকাদের বকশিশ দেন। ১০-২০ ডলারের নোট হাতে পেয়ে অ্যাম্বার, অ্যামি, সারাহও তাঁদের হেসে ধন্যবাদ জানান। কিন্তু তাই বলে পাঁচ হাজার ডলার (প্রায় তিন লাখ ৯০ হাজার টাকা)! হতভম্ব তিন পরিচারিকাকে পেছনে রেখে চট করে বেরিয়ে গেছেন কাস্টমার, এমনকি তাঁর নামটাও জানা হয়নি। তবে সংবাদমাধ্যমগুলোর কাছে তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিন পরিচারিকা বলেছেন, এখন একটা সুন্দর ভবিষ্যৎ গড়াই তাঁদের স্বপ্ন। হাফিংটন পোস্ট