অবাঞ্ছিত এসএমএস বন্ধ হচ্ছে ভারতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবাঞ্ছিত এসএমএস বন্ধ করার দীর্ঘদিনের দাবি ছিল ভারতের মুঠোফোন গ্রাহকদের। এবার সেই ডাকে সাড়া দিয়েছে ভারতের কেন্দ্রীয় টেলিযোগাযোগ মন্ত্রণালয়। শুক্রবার ভারতের আইনসভার উচ্চকক্ষ রাজ্যসভায় কেন্দ্রীয় টেলিযোগাযোগমন্ত্রী কপিল সিবাল জানিয়েছেন, ছয় সপ্তাহের মধ্যে এই ব্যবস্থা চালু হয়ে যাবে সারা দেশে। এই লক্ষ্যে চালু হবে একটি নতুন ডিএনডি (ডু নট ডিস্টার্ব) নম্বর ১৯০৯। মুঠোফোন গ্রাহকেরা বিনা খরচে এই নম্বরে ফোন বা এসএমএস করে নিবন্ধন করতে পারবেন তাঁদের নম্বর। এরপর সংশ্লিষ্ট মোবাইল ফোন প্রতিষ্ঠান এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে জানিয়ে দেবে গ্রাহককে। এই নিয়ম না মানলে তাদের জন্য আর্থিক জরিমানারও ব্যবস্থা থাকছে। —অমর সাহা, কলকাতা