অবিশ্বস্ত সূত্র থেকে মেইল এলে সতর্ক করবে জিমেইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিমেইল
জিমেইল

জিমেইল ব্যবহারকারীদের জন্য একটি নিরাপত্তা ফিচার যুক্ত করছে গুগল। জিমেইলের যোগাযোগব্যবস্থা আরও নিরাপদ ও উন্নত করতে এই পদক্ষেপ নিয়েছে গুগল। এতে ওয়েব ও অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জিমেইল ব্যবহারকারীরা অবিশ্বস্ত কোনো সূত্র থেকে মেইল এলে সতর্কবার্তা পাবেন।

কোনো ওয়েবসাইট ক্ষতিকর কি না, তা সেখানে যাওয়ার সময়ে সতর্কবার্তায় জানিয়ে দেবে জিমেইল। ম্যালওয়্যার ও ফিশিং ওয়েবসাইটের কোনো লিংক মেইলে থাকলে ব্রাউজারে তা লোড হবে না। প্রথমে এ ধরনের লিংকের জন্য জিমেইলে বার্তা যাবে। ব্যবহারকারী মেইল প্রেরকের প্রোফাইলে ওপর প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাবেন। গুগল কর্তৃপক্ষের ভাষ্য, এ বছরের মার্চ মাসে চালু করা সেফ ব্রাউজিং প্রোটেকশন ফিচারের অতিরিক্ত সুবিধা এগুলো।