অভি স্টোরের নতুন রেকর্ড
ইন্টারনেটভিত্তিক নকিয়া অভি স্টোর নতুন রেকর্ড গড়েছে। অভি স্টোরের মাধ্যমে অফস্ক্রিন টেকনোলজির জনপ্রিয় প্রোগ্রামগুলো আড়াই কোটি বার নামানো হয়েছে। নকিয়ার ডাউনলোড টাচিস্ক্রন মোবাইল ফোনের মাধ্যমে ২১০টি দেশের ব্যবহারকারীরা অফস্ক্রিন সেবা উপভোগ করছেন। খবর বিজ্ঞপ্তির। ২০০৯ সালের মে মাসে বিশ্বব্যাপী চালু হওয়া অভি স্টোর নকিয়া সেটে গেমস, প্রোগ্রাম, ভিডিও, ছবি এবং রিংটোন নামানোর সুবিধা দিচ্ছে। তৃতীয় পক্ষ হিসেবে অফস্ক্রিন প্রযুক্তি নকিয়ার টাচ্ মোবাইল হ্যান্ডসেটে অভি স্টোরের জন্য প্রচুর গেমস, অ্যাপ্লিকেশন্স এবং ই-বুক সরবরাহ করে। অভি স্টোরে বর্তমানে এ ধরনের প্রায় ১০০টি সেবা রয়েছে। অভি স্টোরের সাম্প্রতিক অন্যান্য সাফল্যের মধ্যে আছে নিমো সল্যুশন, ডিজিটাল চকলেট ও শ্যাজম। ১০ লাখেরও বেশি বার করা সেবাগুলোর মধ্যে আছে পোলারবিট গেমস, রেভেনসফট প্রোগ্রাম, এমএমএমওওও থিমস, নিমবাজ ইনস্ট্যান্ট মেসেঞ্জার ইত্যাদি।যাঁরা অভি স্টোর থেকে এগুলো ডাউনলোড করেছেন, তাঁদের জন্য এগুলো চমকপ্রদ অভিজ্ঞতার সম্ভার উপহার দিয়েছে।