অভিবাসন-প্রত্যাশীদের দরকারি তথ্যের ওয়েবসাইট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডার অভিবাসন–প্রত্যাশীদের জন্য দরকারি তথ্য দিতে ওয়েবসাইট চালু করেছেন বাংলাদেশ ও কানাডার তরুণ কয়েকজন পেশাজীবী। অলাভজনক ও স্বেচ্ছাসেবামূলক এই উদ্যোগের নাম ‘ইমিগ্রেশন টু কানাডা’। এটি বাংলায় কানাডার অভিবাসনসংক্রান্ত দরকারি তথ্য প্রকাশ করে। গত বছর থেকে ফেসবুকভিত্তিক কার্যক্রমের মাধ্যমে শুরু হওয়া উদ্যোগ থেকে সম্প্রতি (www.immigrationandsettlement.org) চালু করা হয়েছে। অভিবাসন–প্রক্রিয়ার বিষয় সহজবোধ্য করে উপস্থাপন করার পাশাপাশি তথ্যগত সহযোগিতার প্ল্যাটফর্ম তৈরি করেছে। সাইটের সব তথ্য স্বেচ্ছাসেবকেরা দেন। এটি সবার জন্য উন্মুক্ত। ওয়েবসাইট ও এর ফেসবুক পাতায় ফরাসি ভাষা শেখার সুবিধা আছে। ‘আইইএলটিএস’–এর জন্য সহযোগিতা পাওয়া যায় সাইটটি থেকে। বিজ্ঞপ্তি।