অভিযোগের জবাব দিলেন অ্যাপলের প্রধান নির্বাহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপলের পণ্য তৈরির কারখানায় অমানবিক পরিশ্রম করতে হয় কর্মীদের। এমন সমালোচনা এবং অভিযোগ উঠেছে বিভিন্ন সংবাদমাধ্যমে। কিছুদিন মুখ বুঁজে থাকলেও সম্প্রতি এ সমালোচনার জবাবে মুখ খুলেছেন অ্যাপলের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) টিম কুক। কুক সম্প্রতি তাঁর এক মেইলে বলেছেন, ‘অ্যাপল তার সব কর্মীদের খেয়াল রাখে।’চীনে অ্যাপলের ডিভাইস তৈরির কারখানার পরিবেশ এবং কর্মঘণ্টা বিষয়ে নিউইয়র্ক টাইমস একটি প্রতিবেদন ছেপেছিল। প্রতিবেদনে আইপ্যাড কারখানায় বিস্ফোরণ এবং হতাহতের কথা বলা হয়েছিল। সমালোচনার জবাবে নাইনটুফাইভম্যাকডটকম ওয়েবসাইটকে একটি মেইল করেছেন কুক।মেইলে টিম কুক লিখেছেন, ‘প্রতিষ্ঠান ও ব্যক্তি হিসেবে, আমরা আমাদের মূল্যবোধ মেনে চলি। দুর্ভাগ্যজনকভাবে কিছু লোক অ্যাপলের মূল্যবোধ নিয়ে প্রশ্ন তুলেছে আর তাই আমি সরাসরি এ যোগাযোগ করছি।’‘সারা বিশ্বে আমাদের সাপ্লাই চেইনগুলোর প্রতিটি কর্মীর প্রতিই খেয়াল রাখি আমরা। যেকোনো দুর্ঘটনা আমাদের সমস্যায় ফেলে এবং যেকোনো কাজের পরিবেশ বিষয়ে সবকিছুই আমরা জানি। আমাদের কর্মীদের আমরা খেয়াল রাখি না, এমন অভিযোগ পুরোটাই বানোয়াট এবং আমাদের জন্য বিব্রতকর।’উল্লেখ্য, অ্যাপল সম্প্রতি সাপ্লাই চেইনের তথ্য প্রকাশ করেছে এবং তৃতীয় পক্ষ থেকেও কারখানার পরিবেশ বিষয়ে জানার অনুমতি দিয়েছে।