অভ্যন্তরীণ বায়ুদূষণ রোধে এয়ার পিউরিফায়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভ্যন্তরীণ বায়ুদূষণ রোধে এয়ার পিউরিফায়ার

দেশে শীতের আমেজ বইছে। শীতের কবল থেকে নিজেদের সুরক্ষিত রাখতে এ সময় খুব স্বাভাবিকভাবেই আমরা ঘরের দরজা–জানালা বন্ধ রাখি। এ কারণে ঠান্ডা বাতাস আমাদের ঘরের অভ্যন্তরে ঢুকতে পারে না, যা অভ্যন্তরীণ বাতাসের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। অভ্যন্তরীণ দূষিত বায়ু ঘর থেকে বেরোতে না পারলে তা আরও ক্ষতিকর রূপ ধারণ করে। এর ফলে সৃষ্ট ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ও ধূলিকণা খুব সহজেই যে–কাউকে আক্রান্ত করতে পারে, যদি না তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়।
আমাদের অনেকেরই ধারণা, অভ্যন্তরীণ বাতাসের চেয়ে বাইরের বাতাস বেশি বিষাক্ত, আসলে কি তাই? গবেষকেরা বলছেন, আসল চিত্র তেমন নয়। অভ্যন্তরীণ কক্ষের অর্থাৎ সাধারণ শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের বায়ুদূষণের পরিমাণ বাইরের বায়ুদূষণের চেয়ে ২ থেকে ৫ গুণ বেশি এবং কোনো কোনো ক্ষেত্রে উন্মুক্ত স্থানের বাতাসের চেয়ে তা ১০০ গুণ বেশি হয়ে থাকে। ঘরদোর পরিষ্কার, নির্মাণাধীন বিভিন্ন স্থাপনার ধূলিকণা, রান্নার কাজে ব্যবহৃত জ্বালানি ও প্রযুক্তি, তাপ উৎপাদনকারী বিভিন্ন সামগ্রী এবং আলোর বিভিন্ন ধরনের উৎস অভ্যন্তরীণ বায়ুদূষণের অন্যতম কারণ।
আন্তর্জাতিক সংস্থা এয়ার ভিজ্যুয়ালের তথ্যানুযায়ী, ৬ ডিসেম্বর বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে আসে রাজধানী ঢাকা। যুক্তরাষ্ট্রভিত্তিক এ প্রতিষ্ঠানের পর্যবেক্ষণ অনুযায়ী, সেদিন বেলা ১টা ১১ মিনিটে ঢাকার বায়ুমানের সূচক ছিল ২৫১।

কোভিড-১৯ গোটা পৃথিবীর ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। ভাইরাসটি থেকে সুরক্ষিত থাকতে বারবার হাত ধোয়া, হাত দিয়ে নাক-মুখ স্পর্শ না করা ও ঘরের বাইরে গেলে মাস্ক পরার কথা বলেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ছাড়া বায়ুদূষণ নিয়ে গবেষণা করা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো বলছে, বায়ুদূষণের অন্যতম উৎস হচ্ছে ধুলাবালু।
বায়ুবাহিত ভাইরাস থেকে প্রতিকারে ঘরে ও অফিসে লাগানো যেতে পারে এয়ার পিউরিফায়ার। বাজারে অনেক রকমের এয়ার পিউরিফায়ার রয়েছে, কিন্তু অভ্যন্তরীণ বায়ুদূষণ থেকে রক্ষা পেতে প্রয়োজন ভালো মানের এয়ার পিউরিফায়ার। অভ্যন্তরীণ বায়ুদূষণ হ্রাস এবং সুস্বাস্থ্যের লক্ষ্যে স্যামসাংয়ের তিনটি মডেলের অত্যাধুনিক এয়ার পিউরিফায়ার দারুণ সমাধান হতে পারে। বায়ুতে ভেসে বেড়ানো অ্যালার্জির জীবাণু দূর করে স্বস্তিদায়ক বিশুদ্ধ বাতাস নিশ্চিত করে এই পিউরিফায়ারগুলো। পাঁচ মাত্রার পরিশোধন প্রক্রিয়ার মাধ্যমে ৯৯ শতাংশ পর্যন্ত অ্যালার্জেন, বড় ধূলিকণা, ক্ষতিকারক গ্যাস, অতি ক্ষুদ্র ধূলিকণা এবং জীবাণু শোধনের ক্ষমতা আছে এর। তুলনামূলক কম বিদ্যুৎ কাজে লাগিয়ে কাজ করতে সক্ষম এয়ার পিউরিফায়ারগুলো। সর্বোচ্চ ১ হাজার বর্গফুট এবং সর্বনিম্ন ৪২০ বর্গফুট পর্যন্ত ঘরের বাতাস দূষণমুক্ত করার ক্ষমতাসম্পন্ন এয়ার পিউরিফায়ারগুলোর ওজনও বেশ কম এবং সহজে অপারেট করা যায়। এ ছাড়া উচ্চ ক্ষমতাসম্পন্ন সেন্সর থাকায় খুব সহজেই ধুলা–গ্যাসসহ পিএম ২.৫ মাইক্রোমিটারের মতো অতি ক্ষুদ্র জীবাণু শনাক্ত করার পাশাপাশি এয়ার পিউরিটি ডিসপ্লের কারণে ব্যবহারকারীরা ঘরের অভ্যন্তরে বাতাসের মান সম্পর্কেও জানতে পারেন। স্যামসাংয়ের শোরুম ও অনলাইন স্টোরে এ এয়ার পিউরিফায়ারগুলো পাওয়া যাচ্ছে।
বায়ুদূষণের কারণে বাংলাদেশে বছরে অনেক মানুষের মৃত্যু হয় বলে উঠে এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা হেলথ ইফেক্টস ইনস্টিটিউট এবং ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভ্যালুয়েশনের যৌথ উদ্যোগে প্রকাশিত এক প্রতিবেদনে। আর বায়ুদূষণের কারণে প্রতিবছর বিশ্বব্যাপী প্রায় ৭০ লাখ মানুষ অকালে মৃত্যুবরণ করেন। বাতাসে ভারী ধাতু ও সূক্ষ্ম বস্তুকণা বেড়ে গেলে ক্যানসার, শ্বাসকষ্ট, স্নায়ুজনিত সমস্যা বেড়ে যায় এবং কমে যায় বুদ্ধিমত্তা। ঘরের বাইরের বায়ুদূষণ থেকে নিজেকে সুরক্ষিত রাখা প্রায় অসম্ভব। তবে নিজের ও পরিবারের সুস্থতার জন্য অভ্যন্তরীণ বায়ুদূষণের ঝুঁকি কমানো সম্ভব। এ জন্য সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া জরুরি। বিজ্ঞপ্তি