অভ্র বনাম বিজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয় বাংলা সফটওয়্যারের নির্মাতা মোস্তাফা জব্বারের একটি লেখাকে কেন্দ্র করে এপ্রিল মাস থেকে অভ্র বনাম বিজয় তুলকালাম কাণ্ড দেখা যায় বাংলা ব্লগ জগতে। ইন্টারনেটে বাংলা লেখার জনপ্রিয় সফটওয়্যার অভ্রে বিজয়ের কিবোর্ড লে-আউট ব্যবহার করা হচ্ছে, যা কপিরাইট লঙ্ঘন করে। মোস্তাফা জব্বার কপিরাইট অফিসে এই অভিযোগ আনেন অভ্র নির্মাতা মেহদী হাসান খানের নামে। পরে আইনি প্রক্রিয়ার বাইরে বিষয়টির মীমাংসা হয়। ২০ আগস্ট অভ্র থেকে ইউনিবিজয় কি-বোর্ড সরিয়ে নেওয়া হয়।