অমিতাভ বচ্চনের হাত ধরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বাজারে এল এলজির স্মার্টফোন জি থ্রি। সোমবার মুম্বাইয়ে এই ফোনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বলিউড তারকা অমিতাভ বচ্চন। জানা গেছে, প্রথম ১৫ হাজার স্মার্টফোনে থাকবে অমিতাভ বচ্চনের সই। আবার লটারির মাধ্যমে কেউ কেউ অমিতাভের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন।
জি থ্রি ফোনে রয়েছে সাড়ে পাঁচ ইঞ্চির পর্দা, ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা ইত্যাদি। চলতি বছরের মধ্যে এই ফোন ভারতের অন্তত ১০ শতাংশ বাজার দখল করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এলজির ব্যবস্থাপনা পরিচালক সুন কউন।