অরি আর তার 'মা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অনেক অনেক দিন আগের কথা, অরি নামের আত্মা (গার্ডিয়ান স্পিরিট) এক গভীর জঙ্গলে চলে আসে। ভালুকের মতো দেখতে এক বিশেষ জন্তু তাকে উদ্ধার করে লালন-পালন করতে থাকে। সময়ের বিবর্তনে সেই জন্তুকেই অরি নিজের মা মনে করতে শুরু করে। দিন যায় অরিও বড় হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে হঠাৎ একদিন কুরো নামের এক অভিশপ্ত স্বত্বার আগমন ঘটে। কুরো, অরির থেকে তার মাকে ছিনিয়ে নিয়ে যায়। দিশেহারা অরি তার মাকে খুঁজতে বাধ্য হয়ে ভয়ংকর আর দুর্ভেদ্য জঙ্গলে অভিযানে নামে।
আরকেড অ্যাডভেঞ্চার কাহিনিনির্ভর ‘অরি অ্যান্ড দ্য ব্লাইন্ড ফরেস্ট’ নামের এই গেম গত ১১ মার্চ বাজারে আসে। মুন স্টুডিওর তৈরি গেমটি পিসি, এক্সবক্স ওয়ান ও এক্সবক্স ৩৬০ গেমারদের জন্য বাজারজাত করছে মাইক্রোসফট স্টুডিও। অভিযানের শুরুতেই অরিকে বেশ দুর্বল দেখানো হয়েছে। প্রথম প্রথম গহিন জঙ্গলে অল্প লাফ দেওয়া ছাড়া আর কিছু করতে পারে না অরি। কিন্তু খেলার একপর্যায়ে সেইন নামের একজনের সঙ্গে অরির দেখা মেলে। সেইন, অরিকে শত্রুর বিপক্ষে কীভাবে লড়াই করতে হয় তা শেখায়। এমন বহু চড়াই-উতরাই পেরিয়ে অরি কি পারবে কুরোর সঙ্গে লড়াই করে তার মাকে উদ্ধার করতে? জানতে হলে আপনাকে অরি অ্যান্ড দ্য ব্লাইন্ড ফরেস্ট নামের চমৎকার গেমটি খেলতে হবে। অরির গ্রাফিকস আর শব্দ এতই চমৎকার আর মোহনীয় যে আপনি এটি খেলে এতে মোহাচ্ছন্ন হতে বাধ্য হবেন।
খেলতে যা লাগবে
ওএস: উইন্ডোজ ৭
প্রসেসর: ইন্টেল কোর টু ডু ২.২ গিগাহার্জ অথবা এএমডি অ্যাথলন ৬৪এক্স২ ¦২.৮ গিগাহার্জ
মেমরি: ৪ জিবি র্যা ম
গ্রাফিকস: জিফোর্স ২৪০ জিটি অথবা রেডেয়ন এইচডি ৬৫৭০ ১ গিগা
ডাইরেক্টএক্স: ৯০সি
হার্ডডিস্ক: কমপক্ষে ৮ জিবি ফ্রি