অরিগামির আদলে রোবট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেখলে মনে হবে যেন স্রেফ কয়েকটি দলাপাকানো কাগজ।কিন্তু হঠাৎ করেই সেগুলো নিজে থেকেই রীতিমতো চলাফেরা শুরু করে! পোকার মতো দেখতে জিনিসগুলো আসলে নতুন একধরনের রোবট। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একদল তড়িৎপ্রকৌশলী তৈরি করেছেন এসব ছোট্ট ও সাশ্রয়ী রোবট। মানুষের নির্দেশনা ছাড়াই এগুলো নির্দিষ্ট কিছু কাজ করতে পারে। ভাঁজ করা কাগজের জাপানি শিল্পকর্ম অরিগামির প্রেরণায় তৈরি এসব রোবট সম্পর্কে একটি গবেষণা প্রতিবেদন সায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষকদের আশা, মহাকাশ অভিযান এবং ধ্বংসস্তূপে অনুসন্ধান ও উদ্ধারকাজে অথবা কারখানার উৎপাদনের গতি বাড়াতে ভবিষ্যতে এ রকম রোবট ব্যবহৃত হবে। এএফপি।