অরিগ্যামি মাস্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতি, ঘোড়া, পাখি, ফুল-পাতা, নৌকা-গাড়ি সবই হবে। না, কিনতে হবে না। নিজেই বানিয়ে নিতে পারবেন। তবে তা হবে কাগজের। নানা নকশায় কাগজ ভাঁজ করে, কেটে দারুণ সব শিল্পকর্ম তৈরি করা যায় অরিগ্যামি পদ্ধতিতে। আর সেসব শিখে নিতে পারবেন আপনার স্মার্টফোনটির মাধ্যমেই। নামিয়ে নিন অরিগ্যামি মাস্টার অ্যাপলিকেশনটি।

কীভাবে কোন জিনিস বানাতে হবে তা ধাপসহ ছবি এঁকে দেখিয়ে দেওয়া আছে এতে। নানা উপলক্ষ অনুযায়ী বিশেষ বিশেষ নকশার জিনিস বানানো শিখতে পারবেন। যেমন বড়দিনে ক্রিসমাস ট্রি বা সান্তা ক্লজ বানিয়ে উপহার দিতে পারেন। ভালোবাসা দিবসে হূদয় আকৃতির নানা কিছু বানিয়ে দিতে পারবেন প্রিয়জনকে। কী বানাবেন, সেটা বেছে নিতে পারবেন অ্যাপটিতে দেওয়া তালিকা থেকে।

নির্মাতা: হোয়াইটবার্ড ওয়াং, আকার: ১.৬ মেগাবাইট
নামানোর ঠিকানা: http://goo.gl/bwi4tG
ডটকম প্রতিবেদক