অর্থ কি ব্যায়ামের উদ্দীপনা জোগায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীরচর্চার পরিকল্পনা করতে গিয়ে আমরা সাধারণত জীবনে দীর্ঘমেয়াদি পরিবর্তনের লক্ষ্যে অভ্যাস পরিবর্তনের বিষয়টি মাথায় রাখার চেষ্টা করি। আমেরিকান জার্নাল অব প্রিভেনটিভ মেডিসিন সাময়িকীতে প্রকাশিত নতুন এক গবেষণায় বলা হচ্ছে, বাড়তি অর্থপ্রাপ্তি বা উপার্জনের সঙ্গে স্বাস্থ্যাভ্যাস পরিবর্তনে মানুষের আগ্রহী হয়ে ওঠার সম্পর্ক রয়েছে। কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষক মার্ক মিশেল ও তাঁর শিক্ষক জ্যাক গুডম্যান দেশটিতে হূদেরাগে আক্রান্ত এক হাজার ৫০০ জনের ওপর ছয় মাসব্যাপী গবেষণা চালান, যাঁদের অনেকে মাঝপথে ব্যায়াম ছেড়ে দিয়েছিলেন। কিন্তু ছোটখাটো আর্থিক প্রণোদনা দেওয়ার মাধ্যমে তাঁদের আবার শরীরচর্চায় ফিরিয়ে আনা সম্ভব। মিডিয়াডটইউটরন্টো।