অর্থ লেনদেনের পদ্ধতি আনছে স্যামসাং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুপপে নিয়ে কাজ করছে স্যামসাং
লুপপে নিয়ে কাজ করছে স্যামসাং

অ্যাপলকে টেক্কা দিতে এবার স্যামসাংও আনছে পেমেন্ট বা অর্থ লেনদেনের বিশেষ পদ্ধতি। সম্প্রতি অ্যাপল পে নামে মোবাইলে অর্থ লেনদেনের বিশেষ একটি পদ্ধতি চালু করেছে মার্কিন প্রতিষ্ঠানটি। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট রিকোড জানিয়েছে, অ্যাপল পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে স্মার্টফোনের হোম বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত পেমেন্ট সিস্টেম আনছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। স্যামসাংয়ের এ প্রযুক্তিটির নাম হবে লুপপে। আগামী বছর নাগাদ লুপপে প্রযুক্তি সুবিধার স্মার্টফোন বাজারে আনবে স্যামসাং।
প্রযুক্তি-বিশ্লেষকেরা বলছেন, লুপপে প্রযুক্তির মোবাইল তারবিহীন উপায়ে ম্যাগনেটিক স্ট্রাইপের ক্রেডিট কার্ড পড়তে পারবে বলে তা অ্যাপল পের চেয়েও বেশি জায়গার ব্যবহার করা যাবে।
স্যামসাং এখনো লুপপে চালুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি। কিন্তু পদ্ধতিটা চালু করার জন্য কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
নিয়ার ফিল্ড কমিউনিকেশন প্যাড থাকলেই কেবল অ্যাপল পে দিয়ে কাজ করা যায়। আইফোন ৬ ও ৬ প্লাসে এ প্রযুক্তিটি রয়েছে। অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান অ্যাপল পে সমর্থন করে না। অবশ্য ওয়ালগ্রিন, ম্যাকডোনাল্ডস ও হোলফুডস অ্যাপল পে সমর্থন করে।
লুপপে সাধারণ ক্রেডিট কার্ড রিডারও সমর্থন করবে।

আগামী বছরের শুরুতেই গ্যালাক্সি এস৬ নামের স্মার্টফোন বাজারে আনতে পারে স্যামসাং। এই ফোনটির সঙ্গে লুপপে যুক্ত হতে পারে। বর্তমানে বাজারে থাকা গ্যালাক্সি এস৫ ও গ্যালাক্সি নোট৪-এর সঙ্গে পেপ্যাল যুক্ত রয়েছে।