অর্থনীতি
বহুনির্বাচনী প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমাদের অর্থনীতি বিষয় থেকে কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
৪৩৫. জনাব আহমেদ একটি দোকান থেকে ১০০০ টাকার দ্রব্য ক্রয় করেন। তিনি দোকানদারকে ৫ টাকার ধাতব মুদ্রায় দাম পরিশোধ করতে চাইলে দোকানি তা নিতে রাজি হননি। দোকানির এ রকম আচরণের কারণ ওই মুদ্রাটি—
ক. ঐচ্ছিক খ. কাগজি
গ. সসীম বিহিত ঘ. অসীম বিহিত
সঠিক উত্তর: গ।
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং নিচের দুটি প্রশ্নের উত্তর দাও।
মর্জিনাকে তার বাবা নবম শ্রেণীতে পড়ার সময়েই বিয়ে দেন। স্বামীর ইচ্ছানুযায়ী কয়েক বছরের মধ্যেই সে চার সন্তানের মা হয়। ফলে তার সবকটি সন্তানের বিভিন্ন শারীরিক সমস্যা লেগেই থাকে।
৪৩৬. মর্জিনা চার সন্তানের মা হওয়ার মূল কারণ কোনটি?
ক. প্রচারণার অভাব খ. সচেতনতার অভাব
গ. চিত্তবিনোদনের অভাব
ঘ. নারী স্বাধীনতার অভাব
সঠিক উত্তর: ঘ।
৪৩৭. মর্জিনার মতো পরিবারগুলোর জন্য দেশের—
i. জনসংখ্যা বৃদ্ধি পায়
ii. কর্মসংস্থান বৃদ্ধি পায়
iii. শিক্ষার প্রসার ব্যাহত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: গ।
৪৩৮. কাঁচ তৈরিতে কী ব্যবহূত হয়?
ক. সিলিকা বালু খ. কঠিন শিলা
গ. চুনাপাথর ঘ. চীনামাটি
সঠিক উত্তর: ক।
৪৩৯. কোন অর্থনৈতিক ব্যবস্থায় সম্পদের শতভাগ ব্যক্তিগত মালিকানা বজায় থাকে?
ক. সমাজতান্ত্রিক খ. ধনতান্ত্রিক
গ. ইসলামি ঘ. মিশ্র
সঠিক উত্তর: খ।
৪৪০. ‘অর্থনীতিবিদগণ যা আলোচনা করেন তা অর্থনীতির আওতাভুক্ত’—উক্তিটি কার?
ক. অধ্যাপক ভাইনার খ. লায়নেল রবিনস
গ. আলফ্রেড মার্শাল ঘ. অ্যাডাম স্মিথ
সঠিক উত্তর: ক।
৪৪১. অর্থনীতির জনক কে?
ক. ডেভিড রিকার্ডো খ. অ্যারিস্টটল
গ. অ্যাডাম স্মিথ ঘ. এল রবিনস
সঠিক উত্তর: ক।
৪৪২. অর্থনৈতিক কার্যক্রম সংগঠিত করার জন্য বাজার একটি উত্তম পন্থা। কেননা এতে —
i. দর-কষাকষি করা যায়
ii. সস্তায় ভোগদ্রব্য ক্রয় করা যায়
iii. চাহিদা অনুযায়ী দ্রব্য উৎপাদন করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: খ।
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।
নাবিল বাজারে চিনি কিনতে গিয়ে দেখলেন, চিনির দাম অনেক বেশি। পাশে দাঁড়িয়ে থাকা একজন ক্রেতা বলল, রাস্তার ওপারে এই চিনি সরকারি বিক্রয়কেন্দ্রে ন্যায্যমূল্যে বিক্রি হচ্ছে।
৪৪৩. নাবিলের দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান?
ক. ইসলামি খ. মিশ্র
গ. ধনতান্ত্রিক ঘ. সমাজতান্ত্রিক
সঠিক উত্তর: খ।
৪৪৪. নাবিলের দেশের অর্থব্যবস্থায়—
ক. আয়বৈষম্য দেখা দেয়
খ. সুদবিহীন লেনদেন হয়
গ. মূল্যের স্থিতিশীলতা বজায় থাকে
ঘ. ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা থাকে না
সঠিক উত্তর: গ।
প্রভাষক, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ফেনী
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল