অর্থনীতি
বহুনির্বাচনী প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, অর্থনীতি বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের ওপর আলোচনা করা হচ্ছে।
৪৪৫. নিচের কোনটি সমষ্টিগত সম্পদ?
ক. ঘরবাড়ি খ. ডাকঘর গ. পদ্মা নদী ঘ. বঙ্গোপসাগর
সঠিক উত্তর: খ।
৪৪৬. ব্যবসায়ের সুনাম সম্পদ। কারণ এর —
i. অভাব পূরণের ক্ষমতা আছে ii. স্বত্ব পরিবর্তন করা যায় iii. সামষ্টিক মালিকানা দেখা যায়
কোনটি সঠিক? ক. i খ. ii গ. ii ও iii ঘ. iii
সঠিক উত্তর: গ।
# নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্ন দুটির উত্তর দাও।
রাহেলার একটি সেলাই মেশিন আছে। এর থেকে তাঁর মাসিক আয় ১০,০০০ টাকা। তিনি পারিবারিক ভরণপোষণ, সন্তানের শিক্ষা ব্যয় বাদে বাকি টাকা সঞ্চয়পত্রে জমা করেন। সঞ্চয়ের অর্থ থেকে এ বছর তিনি আরেকটি সেলাই মেশিন ক্রয় করেছেন।
৪৪৭. রাহেলার নতুন সেলাই মেশিন ক্রয়কে অর্থনীতিতে কী বলে?
ক. সঞ্চয় খ. মূলধন গ. বিনিয়োগ ঘ. সুযোগ ব্যয়
সঠিক উত্তর: গ।
৪৪৮. রাহেলার শেষোক্ত কাজের মাধ্যমে —
i. পারিবারিক নিরাপত্তা বাড়বে ii. সন্তানের প্রতি দায়িত্ব বৃদ্ধি পাবে iii. কর্মসংস্থান বৃদ্ধি হবে
কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i ও iii
সঠিক উত্তর: ঘ।
৪৪৯. অর্থনীতিতে চাহিদার শর্ত কয়টি?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
সঠিক উত্তর: খ।
৪৫০. বাজার ভারসাম্যের ক্ষেত্রে নিচের কোন শর্তটি আবশ্যক?
ক. যে বিন্দুতে চাহিদা = জোগান
খ. যে বিন্দুতে চাহিদা > জোগান
গ. যে বিন্দুতে জোগান > চাহিদা
ঘ. যে বিন্দুতে জোগান ? চাহিদা
সঠিক উত্তর: খ।
প্রভাষক, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ফেনী