অর্থনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থীরা, আজ অর্থনীতি বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।

৩০১. নিচের কোনটি একচেটিয়া বাজারের উৎকৃষ্ট উদাহরণ?

ক. প্রাকৃতিক গ্যাস খ. সয়াবিন তেল        

গ. মোটা চাল ঘ. পোস্টাল স্ট্যাম্প।

সঠিক উত্তর: ঘ।

#নাবিল সব সময় তার তৃপ্তি সর্বোচ্চ করতে চায়। সে মাঝেমধ্যে পুষ্টিকর খাবার খায় এবং স্বাস্থ্যসম্মত বাড়িতে বাস করে। অপর পক্ষে আরিফ চা খেতে অভ্যস্ত।

৩০২. নাবিলের অভাব কোন ধরনের?

i. প্রয়োজনীয় ii. আরামদায়ক

iii. বিলাসবহুল।

কোনটি সঠিক

ক. i. খ. ii. গ. iii.ঘ. i. ও iii.

সঠিক উত্তর: খ।

৩০৩. আরিফের অভাব কোন প্রকৃতির?

ক. প্রয়োজনীয় খ. অভ্যাসজনিত প্রয়োজনীয়

গ. আরামদায়ক ঘ. বিলাসবহুল

সঠিক উত্তর: খ।

৩০৪. গ্রামীণ ব্যাংকের অনুমোদিত মূলধন—

ক. ২৩ কোটি টাকা খ. ২৪ কোটি টাকা

গ. ২৫ কোটি টাকা ঘ. ২৬ কোটি টাকা

সঠিক উত্তর: গ।

৩০৫. ব্যবসা প্রতিষ্ঠান কোন ধরনের সম্পদ?

ক. ব্যক্তিগত খ. সমষ্টিগত      

গ. জাতীয় ঘ. আন্তর্জাতিক

সঠিক উত্তর: ক।

৩০৬. ‘পরিকল্পনার অর্থ হলো একটি নির্দিষ্ট উদ্দেশে কাজ করা ও পছন্দ করা এবং এ পছন্দই হলো অর্থনৈতিক কার্যাবলির মূল বিষয়’—উক্তিটি কে করেছেন?

ক. এ. স্মিথ         খ. কার্ল মার্ক্স       

গ. অধ্যাপক রবিনস ঘ. আলফ্রেড মার্শাল

সঠিক উত্তর: গ।

৩০৭. হালাল পণ্য উৎপাদিত হয় কোন অর্থ ব্যবস্থায়?

ক. ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায়

খ. সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায়

গ. মিশ্র অর্থ ব্যবস্থায়

ঘ. ইসলামি অর্থ ব্যবস্থায়

সঠিক উত্তর: ঘ।

৩০৮. আরামপ্রদ দ্রব্যের অভাব কোনটি?

ক. বাসস্থান         খ. দামি গাড়ি 

গ. রুচিসম্মত পোশাক ঘ. পান

সঠিক উত্তর: গ।

৩০৯. ভেড়ামারা তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত?

ক. খুলনা খ. কুষ্টিয়া গ. ঢাকা ঘ. নীলফামারী

সঠিক উত্তর: খ।

৩১০. সুনামগঞ্জের টেকেরহাটে কোন খনিজ পদার্থটি পাওয়া যায়?

ক. প্রাকৃতিক গ্যাস খ. কয়লা              

গ. চীনামাটি ঘ. চুনাপাথর

সঠিক উত্তর: ঘ।

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল