অর্থনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থনীতি
অর্থনীতি

বহুনির্বাচনী প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থীরা, আজ অর্থনীতি বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।

৩৪৭. অর্থনীতির দৃষ্টিকোণ থেকে সম্পদ নয়—

i. প্রাকৃতিক সম্পদ

ii. মানবিক সম্পদ

iii. মনুষ্যসৃষ্ট সম্পদ

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও  iii

সঠিক উত্তর: খ।

৩৪৮. ‘ভূমির অর্থ হলো সেসব পদার্থ ও শক্তি, যা প্রকৃতি মানুষের সাহায্যের জন্য স্থল, পানি, বায়ু, আলো ও উত্তাপের মাধ্যমে মুক্ত হাতে দান করে’-উক্তিটি করেছেন—

ক. স্মিথ খ. রবিনস

গ. ভাইনার ঘ. মার্শাল

সঠিক উত্তর: ঘ।

৩৪৯. ১৯৯১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল?

ক. ২.০৩  খ. ২.০৪

গ. ২.০৫  ঘ. ২.০৬

সঠিক উত্তর: ক।

৩৫০. মূলধন গঠনের প্রাথমিক স্তর হচ্ছে—

i. আর্থিক সঞ্চয় সৃষ্টি

ii. আর্থিক সঞ্চয় সংগ্রহ

iii. সঞ্চয়কে মূলধনে রূপান্তর

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর: ক।

৩৫১. বাণিজ্যিক ব্যাংক কীভাবে জনগণকে সঞ্চয়ের উ ৎসাহ দেয়?

ক. হুন্ডি বাট্টা করে

খ. ঋণ দিয়ে

গ. অর্থ স্থানান্তর করে

ঘ. সুদ প্রদান করে

সঠিক উত্তর: ঘ।

৩৫২. কোনটি বিশেষায়িত ব্যাংক?

ক. সোনালী ব্যাংক খ. পূবালী ব্যাংক গ. কৃষি ব্যাংক ঘ. বাংলাদেশ ব্যাংক

সঠিক উত্তর: গ।

# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং নিচের দুটি প্রশ্নের উত্তর দাও।

হানিফ মিয়া স্থানীয় একটি ব্যাংকে গিয়ে বলল, ঢাকা থেকে আমার ভাই আমার নামে কিছু টাকা পাঠাতে চায়। ব্যাংক কর্মকর্তা তাঁর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে টাকার ব্যবস্থা করে দিলেন।

৩৫৩. এখানে ব্যাংকের কোন কার্যক্রমের প্রকাশ পায়?

ক. অর্থ জমা রাখা

খ. ঋণ দান করা

গ. অর্থ স্থানান্তর করা

ঘ. সঞ্চয় বৃদ্ধি করা

সঠিক উত্তর: গ।

৩৫৪. এ ধরনের কাজ দ্বারা ব্যাংক—

i. গ্রাহকদের সঞ্চয় বৃদ্ধি করে

ii. গ্রাহকদের নিরাপত্তা প্রদান করে

iii. গ্রাহকদের উ ৎসাহ প্রদান করে

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর: খ।

৩৫৫. কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ?

ক.  অর্থ স্থানান্তর করা  

খ. আমানত সংগ্রহ করা  

গ. নোট ছাপানো  

ঘ. ঋণ দান করা

সঠিক উত্তর: গ।

৩৫৬. নিচের কোনটি দেশের ব্যবসা-বাণিজ্য সমপ্রসারণে ভূমিকা রাখে?

ক. গ্রামীণব্যাংক খ. কৃষি ব্যাংক

গ. সমবায় ব্যাংক ঘ. উত্তরা ব্যাংক

সঠিক উত্তর: ঘ।

৩৫৭. আমানত কত প্রকার?

ক. ২ প্রকার খ. ৩ প্রকার  

গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার

সঠিক উত্তর: খ।

৩৫৮. যে মুদ্রা গ্রহণ করতে কাউকে বাধ্য করা যায় না, তাকে কী মুদ্রা বলে?

ক. ঐচ্ছিক মুদ্রা খ. বিহিত মুদ্রা    গ. প্রামাণিক মুদ্রা ঘ. প্রতীক মুদ্রা

সঠিক উত্তর: ক

# রহিম মিয়া এ বছর প্রচুর ধান উ ৎপাদন করেছেন, যা তাঁর খাদ্যের চাহিদা মিটিয়ে অনেক দিনের অভাব পূরণ করবে। কিন্তু এ  ধান দীর্ঘ দিন ঘরে রাখা সম্ভব হবে না ভেবে রহিম তা বিক্রি করে টাকায় রূপান্তর করে রাখলেন।

৩৫৯. রহিম মিয়ার এ কার্যক্রম দ্বারা অর্থের কোন কার্যাবলি নির্দেশ করে?

ক. বিনিময়ের বাহন

খ. মূল্যের পরিমাপক

গ. স্থগিত লেনদেনের মান

ঘ. সঞ্চয়ের বাহন

সঠিক উত্তর: ঘ।

৩৬০. অর্থ হলো—

i. সবচেয়ে তরল সম্পদ

ii. সামাজিক মর্যাদার প্রতীক

iii. গতিশীল জীবন

ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii

সঠিক উত্তর: গ।

৩৬১. বাংলাদেশের পূর্বাঞ্চলে কয়টি গ্যাসফিল্ড রয়েছে?

ক. ৮টি খ. ১২টি

গ. ১৬টি ঘ. ২০টি

সঠিক উত্তর: ঘ।

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

প্রভাষক, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ফেনী