অর্ধস্ফটিক
২০১১ সালে রসায়নে নোবেল পুরস্কার পাওয়া বিজ্ঞানী ড্যান শেচম্যান। তাঁর এই অর্জন মূলত পদার্থের মৌলিক গঠনে অর্ধ পর্যাবৃত্ত (quasi periodic) বিন্যাসের আবিষ্কার। আ্যাালুমিনিয়াম, প্যালাডিয়াম এবং ম্যাঙ্গানিজের একটি সংকর ধাতুর পারমাণবিক বিন্যাস নিয়ে গবেষণা করার সময় সেখানে এ ধরনের বিন্যাস খুঁজে পান তিনি। সাধারণত ধরে নেওয়া হয়, পদার্থের গঠনে পারমাণবিক বিন্যাস হয় পর্যাবৃত্ত, একটি নির্দিষ্ট সরলরৈখিক দূরত্ব পরপর একই ধরনের পারমাণবিক গঠনের অস্তিত্ব ধরে নেওয়া হয়। অর্ধস্ফটিকের গঠন এমন নয়, এখানে সরলরৈখিক পর্যাবৃত্ত বিন্যাসের অস্তিত্ব নেই।গবেষণার প্রথম দিকে নিজের আবিষ্কারের জন্য প্রচণ্ড সমালোচিত হতে হয়েছে এই বিজ্ঞানীকে। তাঁর গবেষণা গ্রুপের প্রধান তাঁকে গ্রুপ ছেড়ে চলে যেতে পর্যন্ত বলেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে অন্য বিজ্ঞানীদের গবেষণায়ও অর্ধস্ফটিকের অস্তিত্ব প্রমাণিত হয়। এবং তাঁরা ভিন্ন ভিন্ন গঠনের অর্ধস্ফটিক প্রস্তুত করতে সক্ষম হন। উপরে ছবিতে অর্ধস্ফটিকের যে গঠন দেখানো হচ্ছে সেটা অ্যালুমিনিয়াম, প্যালাডিয়াম ও ম্যাঙ্গানিজের একটি সংকরের পৃষ্ঠদেশের পারমাণবিক বিন্যাস। অভীক রায়