অল ইন ওয়ান প্রিন্টার

থ্রিডি প্রিন্টার উদ্ভাবিত হয়েছে। পৃথিবী যেভাবে এগোচ্ছে, তাতে ভবিষ্যতে মানুষকে শুধু কমান্ড দেওয়া ছাড়া আর কিছুই করতে হবে না। সকালে উঠে রুটি বানানো, বিকেলের শিঙাড়া, সমুচা কিংবা পুরি—এ কাজগুলোও আর বেশি করতে হবে না। গৃহস্থালি পর্যায়ের সব কাজ দখল করে নেবে যন্ত্র। তেমনই একটি মাল্টি-ইউজেস ডিজিটাল প্রিন্টার উদ্ভাবন করেছে রস+আলো। এতে আটা, ময়দা, আলু, নুন, তেল বিভিন্ন ট্যাংকে দিতে হবে। এরপর কম্পিউটারে রুটি, পরোটা, শিঙাড়ার সাইজ ও পরিমাণ জানিয়ে কমান্ড দিলেই ফরফর করে প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে সুস্বাদু ও স্বাস্থ্যকর রুটি, পরোটা, শিঙাড়া, সমুচা, পুরি। আপাতত প্রিন্টারটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে। এটা ওপেন সোর্স। যে কেউ এই প্রিন্টারের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারবেন। সব ঠিকঠাক থাকলে আগামী বছর নাগাদ সর্বসাধারণের জন্য বাজারে ছাড়া হবে এটি। বিলিভ ইট অর নট।
কাগজে-কলমে উদ্ভাবনের দাবিদার তাওহিদ মিলটন
সঙ্গে ভিজুয়াল ডিজাইনে ভাগ বসিয়েছেন জুনায়েদ