অলিম্পিকের জন্য ‘পাতা’ খুলল ফেসবুক (ভিডিও)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লন্ডনে অনুষ্ঠেয় অলিম্পিক গেমস উপলক্ষে অলিম্পিকের থিমযুক্ত একটি পাতা খোলা হয়েছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে। এক খবরে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সহায়তায় ফেসবুক কর্তৃপক্ষ ‘এক্সপ্লোর লন্ডন ২০১২’ নামে এই পাতা খুলেছে।বিভিন্ন দেশে অলিম্পিক গেমসের ভক্তদের কাছে বিভিন্ন গেমসের তথ্য এ পাতার মাধ্যমে দ্রুত পৌঁছে যাবে। এই পাতা থেকে বিভিন্ন ছবি এবং তথ্যও সংগ্রহ করতে পারবে বিভিন্ন মিডিয়া। মোট ২২টি ভাষায় এ পাতাটি চালু করা হয়েছে।অলিম্পিক কমিটির ভাষ্য, সবার কাছে দ্রুত তথ্য পৌঁছে দিতে ও যোগাযোগ বাড়াতেই এ পাতাটি উন্মুক্ত করা হয়েছে। এ পাতায় অ্যাথলেট ও ভক্তরা যোগাযোগ বাড়াতে পারবেন। তবে অলিম্পিক স্টেডিয়ামের ভেতরের কোনো ভিডিও এই পাতায় কেউ পোস্ট করতে পারবেন না।