অলিম্পিকের টিভি সম্প্রচারে এরিকসনের প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের জুলাইয়ে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অনুষ্ঠেয় এনবিসি অলিম্পিকে ভিডিও প্রক্রিয়াকরণের প্রযুক্তিগত সমাধান (প্রসেসিং সলিউশন) এবং এ-সংক্রান্ত কারিগরি সব সমস্যার সমাধান দেবে এরিকসন। আগামী ২৭ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত চলবে এই অলিম্পিক। সম্প্রতি এরিকসনের ভাইস প্রেসিডেন্ট ও হেড অব টিভি স্টিফান পিহারসন এবং এনবিসি অলিম্পিকের প্রকৌশল বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ডেভিড মাজা এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেন। এরিকসনের এ প্রযুক্তি ব্যবহারের কারণে এনবিসি অলিম্পিক টিভির পর্দায় চমৎকারভাবে উচ্চ রেজ্যুলেশনে দেখা যাবে। উন্নত প্রযুক্তি ও গুণগত মানসম্পন্ন এমপিইজি-৪ এভিসি এনকোডার, প্রোফেশনাল রিসিভার, মাল্টিপ্লেক্সারস এবং স্যাটেলাইট মডিউলেটরসের মাধ্যমে এরিকসনের প্রকৌশলী দল লন্ডন ও নিউইয়র্কে একসঙ্গে কাজ করবে। এর ফলে খেলার সময় কোনো ধরনের সম্প্রচারগত সমস্যা হবে না। সংবাদ বিজ্ঞপ্তিতে এরিকসনের স্টিফান পিহারসন বলেন, ‘এনবিসি বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন এটি। তাই এর দর্শকেরাও চমৎকারভাবে খেলা দেখতে চাইবে। বিশেষ করে সরাসরি সম্প্রচারের সময় বিশেষ মুহূর্তে ধারণ করা অংশগুলো পরবর্তী সময়ে দর্শকরা বারবার টিভিতে দেখবে। তাই আমাদের দায়িত্ব দর্শকদের পরিপূর্ণ সন্তুষ্টি অর্জন করা।’ডেভিড মাজা বলেন, বিশ্বে খেলাধুলার হালচাল পাল্টে যাচ্ছে। এ সময় টিভি কভারেজ অনেক গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ। এরিকসনের টেকনোলজি এনবিসি অলিম্পিকের সেই অনুষঙ্গ পরিপূর্ণ করবে বলেই আমার বিশ্বাস।’ —নিজস্ব প্রতিবেদক