অষ্টম জ্ঞানমেলা জানুয়ারিতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রাম, সমাজ ও সংস্কৃতি—এই বিষয়কে উপজীব্য করে আগামী বছরের ৬ ও ৭ জানুয়ারি বাগেরহাটের শ্রীফলতলা গ্রামে আয়োজন করা হচ্ছে অষ্টম জ্ঞানমেলার। আমাদের গ্রামোন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্পে এই মেলার আয়োজক। মেলায় গ্রামীণ মেলার নানা উপাদানের সঙ্গে তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয় প্রদর্শন করা হবে। গতকাল বুধবার শ্রীফলতলায় অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় মুক্তিযোদ্ধা আবদুল জলিলকে আহ্বায়ক করে ১২ সদস্যের মেলা আয়োজন কমিটি গঠন করা হয়েছে। —বিজ্ঞপ্তি