অসহায়দের পাশে স্মার্ট টেকনোলজিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তি খাতের সঙ্গে জড়িত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে তোশিবা ও দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। চলতি রমজান মাসে প্রতিষ্ঠানটির বিক্রীত প্রতিটি তোশিবা ল্যাপটপের বিক্রয়মূল্য হতে ১১০ টাকা হারে একটি তহবিল সঞ্চয় করা হবে। এ তহবিল থেকে তথ্যপ্রযুক্তি খাতের জনশক্তির চিকিৎসাসহ সেবামূলক খাতে ব্যয় করা হবে। এ তহবিলের সহায়তা পেতে যোগাযোগ করা যাবে [email protected] ঠিকানায়। —বিজ্ঞপ্তি