অসুস্থতার জন্য অফিসের চেয়ার-টেবিলই দায়ী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের গবেষকেরা জানিয়েছেন, অফিসে চেয়ার-টেবিল ঠিকমতো না বসানো আর কাজের স্থানটি সুবিধাজনক না হওয়ায় অসুস্থ হয়ে পড়া অভিযোগকারীর সংখ্যা নেহাত কম নয়।সম্প্রতি গবেষকেরা জানান, একটি অফিসের এক তৃতীয়াংশ কর্মীই অসুস্থ হয়ে পড়ার জন্য ও ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলার জন্য অফিসের কর্ম পরিবেশকে দায়ী করেন। এর মধ্যে অধিকাংশের অভিযোগ, অফিসের ডেস্ক ঠিকমতো না বসানোর ফলেই তাঁরা অসুস্থ হন এবং তাঁদেরকে শেষপর্যন্ত চিকিত্সকের শরণাপন্ন হতেই বাধ্য হতে হয়। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডেইলি মেইল।গবেষকেরা জানিয়েছেন, অফিসের কর্মীদের মধ্যে ৭০ শতাংশেরই পিঠ বা কোমরে ব্যথা, বিষণ্নতায় ভোগার কথা জানিয়েছেন। বছরে প্রায় তিন সপ্তাহ পর্যন্ত এ নির্দিষ্ট কারণটি দেখিয়ে অফিস কামাই করেন২০ শতাংশ কর্মী। পাঁচ শতাংশ কর্মীর ক্ষেত্রে চাকরি ছেড়ে দেওয়ার ঘটনাও ঘটে। অফিসে মানানসই চেয়ার টেবিল সরবরাহ না করার অভিযোগ থাকে ৪০ শতাংশ কর্মীর ক্ষেত্রেই।গবেষকেরা জানিয়েছেন, অফিসের কর্ম পরিবেশের সঙ্গে কর্মীদের স্বাস্থ্যের বিষয়টি জড়িত। অনেক ক্ষেত্রেই অফিস কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব দেন না। গবেষণায় দেখা গেছে, কাজের পদ্ধতি ও কাজের উপকরণের সঙ্গে ভালো কর্ম পরিবেশের বিষয়টি প্রভাব ফেলে। যাঁরা অফিসে দীর্ঘক্ষণ বসে কাজ করেন তাঁদের ঠিকভাবে বসার নিয়মকানুন মেনে চলার ও ডেস্ক ঠিকভাবে ব্যবহারের পরামর্শ দেন গবেষকেরা। পাশাপাশি কর্মীদের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিয়ে অফিস কর্তৃপক্ষকে অফিসে চেয়ার-টেবিল, ডেস্ক ঠিকমতো বসানোর পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের গবেষকেরা।