অহিংসা ধর্মের অঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ  অংশ-৬
প্রিয় পরীক্ষার্থী, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষার ২ নম্বর প্রশ্নটি থাকে ‘শূন্যস্থান পূরণ’।
অধ্যায়-৫
৮. ঐক্য বা সংহতির একটি সূত্র হচ্ছে —।
উত্তর: পরমতসহিষ্ণুতা।
৯. শিষ্টাচার — অঙ্গ।
উত্তর: ধর্মের।
১০. শিষ্ট কথাটির অর্থ —।
উত্তর: ভদ্র।
১১. আমরা প্রতিনিয়ত শিষ্টাচারের —করব।
উত্তর: অনুশীলন।
১২. দেবর্ষি নারদের রয়েছে জপের জন্য —।
উত্তর: অক্ষমালা।
১৩. শিষ্টাচার এক দিনের নয়, — আচরণে থাকতে হবে শিষ্টাচার।
উত্তর: সবসময়।
১৪. শিকাগোতে পরমতসহিষ্ণুতা দেখিয়েছিলেন —।
উত্তর: স্বামী বিবেকানন্দ।
১৫. নৈতিক গুণ হিসেবে শিষ্টাচার — প্রয়োজনীয়তা রয়েছে।
উত্তর: শিক্ষার।
১৬. জীবের মধ্যে — ঈশ্বর বিরাজ করেন।
উত্তর: আত্মারূপে।

অধ্যায়-৬
১. অন্যেরা যাতে সুখে থাকে তার — দেন।
উত্তর: উপদেশ।
২. অহিংসা ধর্মের —।
উত্তর: অঙ্গ।
৩. অহিংস ব্যক্তি সবার — পান।
উত্তর: শ্রদ্ধা।
৪. অহিংস ব্যক্তি জীবনে অনেক — হতে পারেন।
উত্তর: বড়।
৫. হিংসা মানুষের মনকে — করে দেয়।
উত্তর: ছোট।
৬. ছোট মনে কোনো — কাজ করা যায় না।
উত্তর: বড়।
৭. বড় হতে হলে আমাদের — হতে হবে।
উত্তর: অহিংস।
৮. বশিষ্ঠ নামে একজন — ছিলেন।
উত্তর: ঋষি।
৯. বিশ্বামিত্র ছিলেন একজন — রাজা।
উত্তর: ক্ষত্রিয়।
১০. ব্রহ্মর্ষি হওয়া খুব — ব্যাপার নয়।
উত্তর: সহজ।
১১. বশিষ্ঠের আশ্রমে ছিল একটি —।
উত্তর: কামধেনু।
১২. বশিষ্ঠের আশীর্বাদে বিশ্বামিত্র — হয়েছিলেন।
উত্তর: ব্রহ্মর্ষি।
১৩. যাঁরা — তাঁরা কখনো নিজের কথা ভাবেন না।
উত্তর: মহৎ।
১৪. পরের মঙ্গল করার মনোভাবকে বলে—।
উত্তর: পরোপকার।
১৫. পরোপকার — একটি অঙ্গ।
উত্তর: ধর্মের।

সহকারী শিক্ষক গবর্নমেন্ট ল্যাব. হাইস্কুল, ঢাকা

বাকী অংশ ছাপা হবে আগামীকাল