অহেতুক কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 আমির খান অভিনীত থ্রি ইডিয়টস সিনেমাটি পৃথিবীর শিক্ষাব্যবস্থাই বদলে দিয়েছে। এখন সবাই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে উঠে ডিএসএলআর ক্যামেরা কিনে ফেসবুকে ‘সামথিং ফটোগ্রাফি’ নামের পেজ খোলে।
 প্রত্যেক মানুষের মধ্যে একটি করে পশু বাস করে। আমার মধ্যে বাস করে কোয়ালা, সে জন্যই আমি দিনে ২২ ঘণ্টা ঘুমাতে পছন্দ করি।
 আপনার জীবন যদি চকলেটের বাক্সের মতো হয় তাহলে ধরে নিন আপনার ডায়াবেটিস আর দাঁতে পোকা হবে।
 আমি একটি কাজ অতিমাত্রায় নিখুঁতভাবে করতে গিয়ে ভুল করে ফেলি।
 আমি পড়তে বসলে মাঝেমধ্যে ১০ মিনিটের বিরতি নিই। সেই বিরতি মাঝেমধ্যে কয়েক মাস ছাড়িয়ে যায়।
 আমি বড় হয়ে পেশাদার দুশ্চিন্তাবিদ হব।
 আমি যেভাবে ব্যবসায় ধরা খাচ্ছি, আগামী বছর আমি লাখপতি হয়ে যাব। কোটিপতি থেকে লাখপতি হওয়া বড় কষ্টের!
 এখন বৃষ্টি যতটা বাস্তবে আসে তার চেয়ে ভয়ানকভাবে আসে ফেসবুকে।
সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র