অহেতুক কৌতুক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* প্রথম বন্ধু: আচ্ছা বল তো, স্কুলে শিক্ষকের যেকোনো প্রশ্নের সঠিক উত্তর হয় কোনটি?
দ্বিতীয় বন্ধু: আমি তো জানি না।
প্রথম বন্ধু: একদম ঠিক!
* মশার কামড় খেতে খেতে দুই দেশের দুই লোক কথা বলছে—
প্রথম লোক: আপনাদের দেশে মশাকে কীভাবে ডাকা হয়?
দ্বিতীয় লোক: আমাদের দেশে মশাকে আমরা ডাকি না, তারা এমনিতেই আমাদের কাছে আসে।
* শিক্ষক: গরু নিয়ে তুমি যে রচনা লিখেছ, তা তোমার ভাইয়ের সঙ্গে মিলে গেছে কেন? তুমি কি লেখা কপি করেছ?

ছাত্র: না।
শিক্ষক: তাহলে?
ছাত্র: আমাদের তো একটাই গরু, স্যার।
* প্রথম বন্ধু: চল, মাঠে গিয়ে খেলি।
দ্বিতীয় বন্ধু: আমি মাঠে যেতে পারব না। আমার প্লে স্টেশনের তার বারান্দা পর্যন্ত লম্বা।
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান * আঁকা: মাহাতাব রশীদ