অহেতুক কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

: এই গরমে সর্দি-কাশিতে আক্রান্ত হওয়া বিলাসিতা ছাড়া আর কিছু নয়।

: ২০ বছরের কাজের অভিজ্ঞতা থেকে আমি আবিষ্কার করেছি কারও আইডিয়া চুরি করা অপরাধ, কিন্তু অনেকের আইডিয়া চুরি করে নিজের নামে চালানোকে গবেষণা বলে।

: আমি কী চাই আর আমার জন্য কী ভালো—এই দ্বিধার মধ্যে আমি সব সময় আটকে থাকি! কিন্তু কেন?

: এক পরিসংখ্যানে দেখা যায়, ২০ বছরের আগ পর্যন্ত খুব কম মানুষকেই তার বন্ধুরা আসল ডাকনামে ডাকে।

: সব সময় আপনাকে দুই পা মাটিতে রাখতে হবে, এমন কোনো নিয়ম কোথাও লেখা আছে কি? দুই পা মাটিতে রেখে পায়জামা পরবেন কীভাবে?

: গোপন কথা হচ্ছে সেই কথা, যা আপনি সবাইকে বলবেন কিন্তু বলার আগে মনে করিয়ে দেবেন, ‘এই কথা আর কাউকে বলবেন না, প্লিজ!’

: অফিসে যে আপনাকে সবচেয়ে বেশি পরামর্শ দেয়, দেখবেন, সেই লোকটারই সবচেয়ে বেশি ঝামেলা।

: সব বিরক্তিকর মানুষের হাস্যকর কোনো ইতিহাস থাকে।

: আমার প্রেমিকা আমার কাছ থেকে সময় আর দূরত্ব চাইছে! সে হয়তো জানে না, সময় আর দূরত্বের গুণফলই বেগ। 

গ্রন্থনা: জাহিদ হোসাইন খান

সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র