অহেতুক কৌতুক
* চলতি পথে বন্ধুরা হোঁচট খেলে আমি তাদের উঠে দাঁড়াতে সাহায্য করি। তবে দাঁড় করানোর আগে অনেকটা সময় হেসে নিতে ভুলি না।
* যাঁরা মহান আর শক্তিশালী ব্যক্তি, তাঁরা আরেকজনকে ধাক্কা দিয়ে ফেলে দেন না; তাঁরা দুর্বলদের কোলে তুলে যতটা জোরে ফেলে দেওয়া যায়, ঠিক ততটা জোরেই ফেলে দেন।
* গাড়ির পাশে দাঁড়িয়ে ছবি তুললে যদি গাড়ির মালিক হওয়া যেত, তাহলে গ্যারেজ বানাতে পাঁচটা ফুটবল স্টেডিয়ামের দরকার হতো আমার।
* আমি সমাজের রীতিনীতিকে প্রশ্ন করি না, সরলভাবে অস্বীকৃতি জানাই শুধু।
* নিজেকে বদলানোর জন্য আমাদের এখন মনোবিশারদের প্রয়োজন নেই, দরকার প্লাস্টিক সার্জারি।
* আপনি হয়তো জানেন না, নিজেকে নির্বোধ ভাবার মানে নির্বোধদের অপমান করা!
* কাপড় কাচা, বাজার করা, ঘর পরিষ্কার করা—এরই নাম নাকি সাপ্তাহিক ছুটির দিন!
* কী যে দিনকাল এল, মানুষ এখন শ্যাম্পুতে টাটকা ফল খোঁজে!
* আপনি যদি প্রথম চেষ্টায় সফল না হন, তাহলে আপনার আর আমার মধ্যে অনেক মিল আছে।
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র