অহেতুক কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 আমি আমার শত্রুর জন্মদিন উদ্যাপন করতে পছন্দ করি। আমি জানি, বেশি বেশি জন্মদিন উদ্যাপন করলে সে বুড়ো হয়ে যাবে।

 অফিসে নিজেকে অপ্রতিস্থাপনযোগ্য করে তুলুন, তাহলে আপনাকে কেউ চাকরিচ্যুত করতে পারবে না। এতে অবশ্য আপনার পদোন্নতিও আটকে থাকবে।

 জীবনে সাফল্যের জন্য এখন ফেসবুক অ্যাকাউন্ট ডি-অ্যাকটিভ করে রাখাই সবচেয়ে কঠিন কাজ।

 আমার বসকে গুলি করে আমি জেলে যেতে চাই, নইলে বস নিজেই জেলে চলে যাবেন।

 ছাত্র: স্যার, আমি কি আমার অ্যাসাইনমেন্টের জন্য শূন্য পাওয়ার যোগ্য?
শিক্ষক: আমিও তা-ই ভাবছি। কিন্তু আমি তো শূন্যের চেয়ে কম নম্বর দিতে পারি না!

 টাকা নাকি কথা বলে। আমার টাকাগুলো শুধু যাওয়ার সময়ই ‘বিদায় বিদায়’ বলে চলে যায়!

 আমি অনেক কাজ একসঙ্গে করতে পারি বলে নিজেকে ‘মাল্টিটাস্কার’ ভাবি। আমি একই সঙ্গে সময় অপচয় করতে পারি, কোনো কাজ না করেই অফিসে বসে থাকতে পারি, কোনো কাজ না করেই সব কাজ শেষ করার ঘোষণা দিতে পারি, অফিসের টেবিলে ঘুমাতেও পারি।

 দলগতভাবে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ। এটা করলে অনেকের ওপরেই দোষ চাপিয়ে দেওয়া যায়।

 ‘কে নির্বোধ?’—বস আমাকে এই প্রশ্ন করলে আমি চুপ করে থাকি। তিনি না আমি?—কার নাম বলব?

 পরীক্ষার সময় পাশের ছেলেটা যেন আমার খাতা দেখে লিখতে না পারে, সে জন্য আমি সাংকেতিক ভাষায় লিখি। আমার শিক্ষকও আমার বন্ধুর মতোই আমার ভাষাটা বোঝেন না।

 আপনার অপছন্দের কিছু কিনতে চাইলে প্রেমিক/প্রেমিকাকে মানা করবেন না। আপনিও কিন্তু তার পছন্দের!

 আমার চাকরি অনেক বেশি নিরাপদ, কেউ করতে চায় না...আমিও না।
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র