অহেতুক কৌতুক
বস আমার মনের মতো। কারও কথা শুনতেই চায় না, শুধু নিজের কথাই বলে যায়।
যারা নির্বোধদের শত্রু তারা আসলে কী?
আপনি ওপর থেকে পড়ে গেলে বুদ্ধিমান বন্ধু আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি পড়ে যাচ্ছেন।
সেদিনের ঘটনা...আমি দাঁড়িয়ে দেখছিলাম আমার বুমেরাংটি কীভাবে যেন বড় থেকে বড় হচ্ছিল। আর তারপর আমার ওপরে এসে পড়ল!
সমঝোতায় সাফল্যের সূত্র দুটি। প্রথমেই ‘না’ বলুন, তারপর সমঝোতায় যান।
আমি কখনো বুঝি না যে আমি কিছু বুঝি না।
সাফল্যের মোট সূত্র পাঁচটি। ১. আপনার ২. সূত্র ৩. কাউকেই ৪. বলবেন ৫. না।
আমি কখনই বসকে বলতে পারি না, ‘আমি ব্যস্ত, আপনি পরে আসেন তো।’
আমার বস স্ত্রীর সঙ্গে রাগারাগি করে অফিসে বেশি সময় থাকেন, আর আমি অফিসে বেশি সময় থাকি বলে স্ত্রী রাগারাগি করে।
একা হাসবেন না, দুনিয়ার সবাই আপনাকে উন্মাদ ভাববে। সবাইকে নিয়ে হাসুন।
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র