অহেতুক কৌতুক
. আমাদের প্রত্যেকের মুঠোফোনে একটি বিশেষ অ্যাপ আছে, যেটির জন্য আমাদের শুকনো, আবার কখনো মোটা দেখায়। অ্যাপটির নাম ক্যামেরা।
. আপনাকে এই লাইনটি দুবার পড়তেই হবে। আপনাকে এই লাইনটি দুবার পড়তেই হবে।
. অনেক বিখ্যাত ব্যক্তি প্রথম জীবনে সফল হতে না পেরে ব্যর্থতার কারণ অনুসন্ধান করে বই লিখে সফল হয়েছেন।
. সবাইকে খুশি করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু সবার মধ্যে কয়েকজনকে বিরক্ত করা আপনার পক্ষে সম্ভব।
. শুধু স্বপ্নের বাকি অংশ দেখার জন্য সকালে আমি ঘণ্টা তিনেক বেশি ঘুমাই। আমার বন্ধুরা আরও
বেশি ঘুমায়।
. একটি হাতে আঁকা সুন্দর ছবি কয়েক হাজার কথা নিমেষেই বলতে পারে। ফটোশপে একটি সম্পাদিত সুন্দর ছবি কয়েক হাজার সত্য কথা নিমেষেই ঢেকে দিতে পারে।
. যখন পাঁচ বছর বয়স, তখন আমরা বড়দের হাত ধরে রাস্তা পার হই। দশ বছর বয়সে আমরা ডানে-বাঁয়ে তাকিয়ে রাস্তা পার হই। বয়স বিশে আমরা গাড়ি না দেখেই দৌড়ে রাস্তা পার হই। যে কারণে পাঁচ বছরের অনেক শিশু রাস্তা পার হওয়ার সময় সেই দৌড়ে রাস্তা পার হওয়া বড়দের হাত ধরতে পারে না।
. সানগ্লাস আসলে বাস্তব জীবনের ফেসবুক। আপনি সানগ্লাস পরে কারও দিকে তাকান, কেউ টেরই
পাবে না।
. আপনি পড়ে গেলে কেউ না ধরলেও বিশ্বাস করুন আপনি মেঝেতেই পড়বেন।
. বর্তমান প্রজন্ম অদ্ভুত। এ প্রজন্মের সদস্যরা বৃষ্টি হতে দেখলে ফেসবুকে এমনভাবে স্ট্যাটাস শেয়ার করে, যেন তার বন্ধুদের ঘরে জানালা নেই।
. যারা বয়সকে শুধু সংখ্যা বলে, তারা বোকা। বয়স আসলে একটি শব্দ বা পূর্ণ বাক্য, যার মধ্যে লুকিয়ে থাকে আপনার আসল বয়স লুকানোর উপাখ্যান।
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র