অহেতুক কৌতুক
* কাজের জন্য অফিস থেকে আমি যে বেতন পাই, তার অর্ধেক গুগলকে দিয়ে দিতে চাই। আমার কাজের সবকিছুই গুগল খুঁজে দেয়।
* আমি প্রতিদিন স্বপ্নের পেছনে দৌড়াই। তাই স্বপ্ন ভয়ে আমার কাছে আসারই সাহস পাচ্ছে না!
* একটা পেঁয়াজ কৌতুক বললেও না কাঁদতে হয়।
* ইন্টারনেট সংযোগ বন্ধ হওয়ার পর আমি যে কী করব, তা ইন্টারনেটে খুঁজে পাইনি।
* আমরা শুধু লিফট ওপরে উঠতে দেখি আর নিচে নামতে দেখি, লিফট যে নিচে পড়ে যায় আর ওপরে উড়ে যায়, তা কেউ দেখি না।
* আমি যখন চিন্তা করি, তখন আমাকে বিভ্রান্ত দেখায়, আর আমার বস যখন চিন্তা করেন, তখন তিনি বিদেশ থেকে ঘুরে আসেন।
* বসকে ফাঁকি দেওয়ার দক্ষতা অর্জন করতে করতে দেখবেন আপনি নিজেই বস বনে গেছেন!
* নম্বরপ্লেটবিহীন গাড়ির ধাক্কা মারলে সেটা বড় দুর্ভাগ্যের বিষয়! কাউকেই গাড়ির নম্বর বলা যায় না।
* জিব দিয়ে স্পর্শ না করে পানি পান করা অনেক কঠিন কাজ।
* আমার হৃদয়কে আমি প্রশ্ন করেছি, ‘আচ্ছা, রাতে যে আমার ঘুম হয় না, আমি কি কারও প্রেমে পড়েছি? কে সেই মানুষটি?’ আমার হতভাগ্য হৃদয় উত্তর দেয়, ‘তুমি প্রতিদিন দুপুরে ঘুমাও, তাই রাতে ঘুম আসে না।’
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র