অহেতুক কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* আমি কয়েক শ ঘণ্টা ঘুমালেও ক্লান্ত হই না, আমি শুধু ঘুম থেকে উঠতে গেলে ক্লান্ত হয়ে যাই।
* মানুষের জীবনে সকালবেলার একটি বড় হতাশা হলো ঠিক সময়ে অফিস ধরার জন্য হাজার স্বপ্নকে বিসর্জন দিয়ে ঘুম থেকে ওঠা।
* আমার বস যখন আমাকে কোনো সমস্যার উপায় বের করতে বলেন, তখন কেন জানি সেই উপায়টা এড়ানোর হাজারটা উপায় আমার মাথায় এসে ভর করে।
* আমি সব সময় কাজ করি না। কিন্তু যখন করি তখন নিজের ওপর আমি এতটাই মুগ্ধ হয়ে যাই যে আমি চেয়ারে বসে ঘণ্টার পর ঘণ্টা কাজটা দেখতে থাকি।
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র