অহেতুক কৌতুক

গুগল অফিসের একজন ইন্টারভিউ দিতে গেলেন ফেসবুকের অফিসে—
প্রশ্নকর্তা: আপনি গুগল ছেড়ে আসতে চান কেন?
চাকরিপ্রার্থী: গুগল তাদের ওয়াশিংটনের অফিসের ঠিকানা বদলে ফেলে, যা আমি গুগল ম্যাপে খুঁজে পাইনি। তাই আর অফিসেও যেতে পারিনি।
প্রশ্নকর্তা: আপনি ফেসবুকে আসতে চান কেন? চাকরিপ্রার্থী: গুগলে থাকতে আমি তো সারা দিনই ফেসবুকে সাইন ইন থাকতাম।
হাইস্কুলের এক গণিত শিক্ষককে কম্পাস, চাঁদা ও ক্যালকুলেটর সঙ্গে রাখার জন্য আটক করা হলো নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে। পরের দিন খবরের কাগজে প্রকাশিত সংবাদ ছিল এ রকম, ‘বিমানবন্দরে অ্যাল-জেবরা নেটওয়ার্কের সদস্য গ্রেপ্তার। তিনি সঙ্গে “উইপন অব ম্যাথ ইনস্ট্রাকশন” বহন করছিলেন।’
পল্টু: বাংলা চার (৪) দেখতে কিসের মতো লাগে বল তো?
বল্টু: বেল্ট পরা জিরোর মতো লাগে।
মেক্সিকোতে ভূমিকম্প হওয়ার কারণে একবার দুই লাখ মেক্সিকান মারা গিয়েছিল। পৃথিবীর বিভিন্ন দেশ অনেক সাহায্য-সহযোগিতা পাঠিয়েছিল সেখানে। ফ্রান্স পাঠায় কয়েক হাজার চিকিৎসক, স্পেন পাঠায় কয়েক শ প্রকৌশলী, ভারত পাঠায় কয়েক হাজার নার্স। শুধু যুক্তরাষ্ট্র পাঠায় দুই লাখ মেক্সিকান।
সমাজবিজ্ঞানের শিক্ষকের কাছে পদার্থবিজ্ঞানের অধ্যাপকের প্রশ্ন, ‘একটি বাল্ব বদলাতে কয়জন রাজনীতিকের প্রয়োজন হয়?’ সমাজবিজ্ঞানের শিক্ষকের উত্তর, ‘মোট চারজন লাগতে পারে, কিন্তু কেউ বদলাবে না। একজন বদলাতে চাইবে, বাকি তিনজন বাধা দেবে।’