অহেতুক কৌতুক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্টু একদিন হাতে পেয়ে গেল আলাদিনের চেরাগ। ঘষা দিতেই বেরিয়ে এল দৈত্য।
: আমি ইচ্ছাপূরণ দৈত্য। বলুন, কী আপনার ইচ্ছা?
: আমি এমন একটা ট্রেন চাই, যে ট্রেনে চড়ে সারা পৃথিবী ঘুরে দেখা যাবে।
: আহহা রে! এত কঠিন কিছু চাইলে তো হবে না। আমার বয়স হয়েছে, চাইলেই এখন আর সবকিছু করতে পারি না। আপনি বরং অন্য কিছু চান।
: ঠিক আছে। ঢাকা শহরের যানজট দূর করে দিন।
: ট্রেন কি এসি, নাকি নন-এসি লাগবে?