অহেতুক কৌতুক
সুঅভিনেতা হওয়ার পরও লিওনার্দো ডি ক্যাপ্রিও এখনো অস্কার পাননি। ৫০ বছর পরে কেউ যদি ক্যাপ্রিওর জীবনীভিত্তিক সিনেমায় তাঁর চরিত্রে অভিনয় করে অস্কার পায়, সেটাকে কি ট্র্যাজেডি বলা যাবে?
প্রতিদিন খুব ভোরে ঘুম ভাঙার পর আমি কুয়াশা ধরার চেষ্টা করি, কিন্তু ধোঁয়ার কারণে কিছুই দেখতে পারি না!
ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে পরিচিত, যাঁর অ্যাকাউন্ট আছে, তাঁর প্রত্যয়ন করার নিয়ম মানা হয়। প্রথম যিনি অ্যাকাউন্ট খুলেছিলেন, তিনি কি দুর্নীতি করেননি?
দিন দিন যতই বড় হচ্ছি, ততই আমরা নীরস আর বিরক্তিকর হয়ে পড়ছি; অথচ আমার বন্ধুরা আমার আচরণ সরেস ভেবে খালি বিরক্তিকর হাসি দেয়।
আমাদের গ্রামের বাড়ির কুয়ায় একটি বড় ছিদ্র থাকার কারণে সব পানি বের হয়ে গেছে।
আমার বস আমাকে অন্যদের চেয়ে আলাদা ভেবে চাকরি দিয়েছিলেন। নিয়োগের পরে অফিসের সবাই আমার মতো হয়ে গেছেন।
আশি-নব্বইয়ের দশকদের শিশু-কিশোরেরা রাতে অনেক সময় ভয়ে বিছানা ভিজিয়ে ফেলত, বর্তমান প্রজন্ম সারা রাত জেগে সেই অভিজ্ঞতা পাচ্ছে না।
লিফট দিয়ে নিচে নামার সময় ভাবি, ‘ইশ্, আমার বয়স যদি এভাবে কমত!’ লিফট দিয়ে ওপরে ওঠার সময় ভাবি, ‘ইশ্, আমার বেতন, যশ, খ্যাতি যদি এভাবে বাড়ত!’
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র