অহেতুক কৌতুক
* নিশ্চিতভাবে জানেন না, আপনি কতটুকু অজ্ঞ। একমাত্র অজ্ঞরাই বুঝতে পারে না, তাদের অজ্ঞতা অন্যদের জন্য কতটা ভয়ানক!
* আপনার মা-বাবাকে সম্মান করুন, বাসার ইন্টারনেটের বিল তো তারাই দেন।
* অলিম্পিকে কাজে ঢিলেমির ওপর কোনো ইভেন্ট থাকলে আমি সেখানে অংশ নেওয়ার জন্য সময় পেতাম না বোধ হয়।
* আমাকে যারা হিংসা করে, আমিও যদি তাদের হিংসা করি, তাহলে কি আমি হিংসুটে?
* আমি কখন যে সব ভুলে যাই, তা কিছুতেই মনে করতে পারি না।
* চাকরির সাক্ষাৎকারে আমাকে প্রথমে জিজ্ঞেস করা হলো, ‘আমার ছেলেমেয়ে কটা?’ তারপর জিজ্ঞেস করা হলো, ‘আপনি কি বিয়ে করেছেন?’
* আমি টাকা দ্বিগুণ করার মন্ত্র জানি। প্রমাণ চাইলে আমার ঠিকানায় ১০ হাজার টাকা খামে ভরে পাঠিয়ে দিন।
* অন্যকে আলোকিত করতে চাইলে তার দিকে জ্বলন্ত মোমবাতি ছুড়ে মারতে পারেন।
* কাউকে আমি তখনই ভীষণ ঘৃণা করি, যখন আমি তাকে ভদ্রতার খাতিরে খাবার সাধি আর সে খাবারটি খেয়ে নেয়।
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান, সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র