অ্যাকসেসে গুণ করা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমএস অ্যাকসেস দিয়ে মূলত ডেটাবেইস তৈরি করা হয়। ডেটাবেইসে থাকা বিভিন্ন উপাত্তের গুণফল বের করার কাজটা অ্যাকসেস দিয়ে সহজেই করা যায়। এ জন্য আগে তৈরি প্রজেক্টটি খুলুন। প্রথমে Book Name, Rate, Quantity, Total শিরোনাম দিয়ে একটি টেবিল তৈরি করুন। পর্যায়ক্রমে প্রতিটি ফিল্ডে আপনার প্রয়োজনীয় উপাত্ত বসান। যেমন, Bangla, 125, 5। Total-এর ফিল্ড ফাঁকা রাখতে হবে। টেবিলটি সেভ করুন। এবার সেভ করা টেবিলটি নির্বাচন করে ডেটাবেইস থেকে AutoForm-এ ক্লিক করুন। স্বয়ংক্রিয়ভাবে একটি Form তৈরি হবে।লক্ষ করুন, আপনার দেওয়া ডেটাগুলো দেখা যাচ্ছে। নিচে Record-এ ডান অ্যারোতে ক্লিক করে পর্যায়ক্রমে আপনার সব ডেটা দেখতে পারবেন। Total ফিল্ডে কারসর রেখে ডান ক্লিক করে Properties-এ থেকে Text Box : Total ডায়ালগ বক্স খুলবে। এখান থেকে আপনি Control Source .........-এর ..........-এ ক্লিক করলে Expression Builder ডায়ালগ বক্স খুলবে। এরপর লিখুন =[Rate]*[Quantity] এবং Ok করুন। লক্ষ করুন, Total ফিল্ডে গুণ (যেমন, ৬২৫) ফলাফল দেখা যাচ্ছে। অতঃপর Formটি সেভ করুন।—কে এম জাকির হোসেন