অ্যাক্টাটেক পণ্যের কর্মশালা অনুষ্ঠিত
এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড গত বুধবার রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজন করে দৈনিক উপস্থিতি এবং অফিসে কর্মী ও অতিথিদের আসা-যাওয়া নিয়ন্ত্রণের পণ্য নির্মাতাপ্রতিষ্ঠান অ্যাক্টাটেকের ‘নলেজ শেয়ারিং’ কর্মশালা। কর্মশালায় জানানো হয়, অ্যাক্টাটেকে রয়েছে অ্যাকসেস কন্ট্রোল, ভিডিও সার্ভিলেন্স, টাইম অ্যাটেন্ডেন্ট, পে-রোল, সিকিউরিটি এবং ওয়ার্ক ফোর্স ব্যবস্থাপনার সমাধান। দিনব্যাপী এ কর্মশালায় কীভাবে সহজেই সফটওয়্যার ইনস্টলেশন ছাড়াই কার্যকর নেটওয়ার্ক সংযোগ এবং ওয়েবভিত্তিক সিস্টেম দিয়ে অফিস, বাসা বা বড় প্রতিষ্ঠানে এই পণ্যগুলো ব্যবহার করা যায় এবং এর উপকারিতা কী, তা বিস্তারিতভাবে আলোকপাত করা হয়। এ সময় এক্সপ্রেস সিস্টেমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল ফাত্তাহ, অ্যাক্টাটেকের এশিয়া অঞ্চলের বিপণন পরিচালক সাইফুর রহমান, কারিগরি বিশেষজ্ঞ অ্যালান এলানোসহ অনেকে উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি