অ্যাটাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

শ্লা, আমার হাত থেকে পালাবি কোথায়? আমি দারোগা তরমুজ খান! ক্যারিয়ারে আমার হাত থেকে কোনো আসামি পালানোর রেকর্ড নাই!
তরমুজ খান! বস, আপনার নামটা পরিচিত লাগতেছে! আপনি কি আমার ফ্রেন্ডলিস্টে আছেন?

চোপ! মনে রাখবি, পুলিশ জনগণের মিউচুয়াল ফ্রেন্ড। কিন্তু চোর-বাটপারের বন্ধু আর যে-ই হোক, এই তরমুজ খান কোনো দিনও হবে না! চল, গাড়িতে উঠলেই বুঝবি! এমন অ্যাটাক দেব, তোর ওস্তাদ এসে ধরা দেবে।
ইয়েস! এইবার চিনছি! আরে বস, আমারে চিনলেন না? আমি টেলি আনোয়ার! ক্ল্যাশ অব ক্ল্যানস খেলি! আপনি আর আমি তো একই ক্ল্যানের মেম্বার! আমাগো ক্ল্যানের নাম বোম্বাই মরিচ। চিনছেন বস?

আরে তাই তো! লাস্ট ওয়ারটায় কী ফাইট দিলাম আমরা! ইশ্! আমি তো ভুইলাই গেছি, একটু পর ওয়ার আছে না?
জি
বস।
অ্যাই, ওর হাতকড়া খুইলা দে। আগে অ্যাটাক দিয়া লই!