অ্যাডোব রিডার অ্যাপে নতুন সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাডোব রিডার সফটওয়্যার
অ্যাডোব রিডার সফটওয়্যার

মোবাইলে পিডিএফ তৈরি আরও সহজ ও দ্রুত করতে অ্যাক্রোব্যাট রিডার অ্যাপটি উন্নত করেছে অ্যাডোব। আইওএস ও অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও ট্যাব ব্যবহারকারীদের জন্য অ্যাডোব অ্যাক্রোব্যাট রিডার অ্যাপটিতে নতুন একটি সুবিধা যুক্ত করেছে সফটওয়্যার নির্মাতা অ্যাডোব কর্তৃপক্ষ। বুধবার এই অ্যাপটির জন্য স্ক্যানিং সুবিধা নতুন করে যুক্ত করার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

অ্যাডোবের ভাষ্য, রিডার মোবাইল অ্যাপটিতে সরসারি স্ক্যানিং-সুবিধা যুক্ত হওয়ায় ব্যবহারকারীরা যেকোনো বিষয়ের ছবি তুলে বা স্ক্যান করে তা বিনা মূল্যেই শেয়ার, সংরক্ষণ ও নিরাপদ পিডিএফ করতে পারবেন।

অ্যাডোব কর্তৃপক্ষ সম্প্রতি তাদের ক্লাউড প্ল্যাটফর্মে গ্রাহক অভিজ্ঞতা সমৃদ্ধ করতে ‘অ্যাডোব সেনসেই’ নামের নতুন সেবা যুক্ত করার ঘোষণা দিয়েছে।

এটি পিডিএফের সীমানা নির্ধারণ, টেক্সটের শার্পনেস বৃদ্ধি, দৃষ্টিভঙ্গি ঠিক করার মতো কাজ করবে। এতে মোবাইলে পিডিএপ তৈরি আরও সহজ ও দ্রুত হবে।
বর্তমানে ৩০ কোটির বেশি মানুষ বিনা মূল্যে অ্যাক্রোব্যাট রিডার মোবাইল অ্যাপটি বিনা মূল্যে ব৵ বহার করছেন।
অ্যাডোব সাউথ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক কুলমিত বাউয়া বলেন, ‘অ্যাক্রোব্যাট রিডারে নতুন স্ক্যান ফিচার উন্মুক্ত করার বিষয়টি ডকুমেন্ট ক্লাউডের নতুন প্রযুক্তি ব্যবহারের উদাহরণ। এটি গ্রাহকদের জীবনকে উন্নত ও আরও উৎপাদনশীল করছে। স্ক্যান ফিচার ব্যবহার করে কোনো ফরম, রিসপট, কনট্র্যাক্টস, হোয়াটবোর্ডসহ বিভিন্ন বিষয়ের একাধিক স্ক্যান করতে পারবেন এবং তা সংরক্ষণ ও পিডিএফ আকারে শেয়ার করতেও পারবেন।’ তথ্যসূত্র: আইএএনএস।